সদ্য বিবাহিত স্বামীকে পরিকল্পনা করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী
দি নিউজ লায়ন ; সদ্য বিবাহিত স্বামী কে চক্রান্ত করে নিশংস ভাবে খুনে গ্রেফতার হলো অভিযুক্ত স্ত্রী। এই ঘটনায় জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত ভবানীপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
মৃত স্বামীর নাম উজ্জ্বল রায় (২৫)। ধৃত মৃতের স্ত্রী তাপসী মন্ডল কে গ্রেপ্তারের পরে আদালতে তোলা হবে বলেে জানা যায়।প্রসঙ্গত, মাস আটেক আগে দেখাশোনা করে সামাজিকভাবে উজ্জ্বলের সঙ্গে বিয়ে হয় তাপসীর। বিয়ের প্রথম দুই, এক মাস সব ঠিক থাকলেও ক্রমশ নব দম্পতির মধ্যে নানান পারিবারিক অশান্তি ঝামেলা দেখা দেয়।
মৃতের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূর বিয়ের আগে অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তা জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তার ফলে উজ্জ্বলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চক্রান্ত করে তার স্ত্রী তাপসী। সেইমতো উজ্জলের মাথায় ওর সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিশংস ভাবে খুন করে তার স্ত্রী। চিৎকার শুনে পাড়াপড়শি ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে অর্জুনপুর স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসকরা উজ্জ্বলকে মৃত বলে ঘোষণা করে। এরপরই গ্রামবাসীরা তাপসী কে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মৃত উজ্জলের পরিবারের এক আত্মীয় তপন রায় বলে,"আমরা ভাবতেই পারছিনা বিয়ের মাত্র কয়েকটা মাসের মধ্যে এমন কাণ্ড ঘটতে পারে। শেষপর্যন্ত স্ত্রী কিনা তার স্বামীকে চক্রান্ত করে এইভাবে নিশংস ভাবে খুন করতে পারে। ওই মহিলার ফাঁসির সাজা চাই"।

Post a Comment